ঝালকাঠির আমুয়ায় আ.লীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ২১:৩৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:৪০

আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে মো. আব্দুল হাই সরদার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড় গ্রামের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সরদারকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৭ নভেম্বর) বিকালে ওই ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। এ ঘটনার পর নির্বাচন স্থাগিত করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় আহতের ছোট ভাই নুরু মিয়া সরদার বাদী হয়ে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আসামি করা হয়েছে– স্থানীয় দেলোয়ার সরদার, ইকবল সরদার, আনোয়ার সরদার, ইয়াছিন ঘরামী, মনির হোসেনসহ অজ্ঞাত আট-নয় জনকে।

জানা গেছে, ওই ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন আব্দুল হাই। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফেরার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলবল নিয়ে তার ওপর হামলা করে। তারা আব্দুল হাইকে চোখ-মুখে বালু নিক্ষেপ করে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। তারা আব্দুল হাইকে আহত অবস্থায় সাবেক চেয়ারম্যান আকতার হোসেন নিজাম মিরবরের বাড়ির পেছনের ডোবায় ফেলে দেয়। চিৎকার শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় বুধবার বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম জানান, আব্দুল হাইকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অপরাধী যেই হোক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম