সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের দাফন শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ নভেম্বর ২০১৯, ০৩:২৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০৩:৪৪

সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের দাফন শনিবার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলকে শনিবার (৯ নভেম্বর) বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। প্রয়অত সংসদ সদস্যের পরিবারের সম্মতিতে তিনি এই ঘোষণা দেন।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কলকাতা হয়ে তার মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। পরের দিন শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে হেলিকপ্টারে করে মরদেহ সরাসরি নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে দুপুর ২টার দিকে দ্বিতীয় জানাজার নামাজ শেষে সড়কপথে নিজ সংসদীয় আসন বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে নেওয়া হবে। সেখানে বাদ আছর তৃতীয় জানাজা নামাজ শেষে বাদ মাগরিব গ্রামের বাড়ি সারোয়াতলীর খান বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

সাংবাদিকদের ব্রিফিংকালে সেখানে মঈন উদ্দীন খান বাদলের ছোট ভাই উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, কামাল উদ্দিন খান মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর: সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল আর নেই 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম