‘আল্লাহর দলের’ আঞ্চলিক নায়েক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪৭

গ্রেফতার শাহরিয়ার রোকন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ আঞ্চলিক নায়েক সন্দেহে শাহরিয়ার রোকন (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধা জেলা শহরের এলিসা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) ক্যাম্পের মিডিয়া অফিসার (এএসপি) খন্দকার গোলাম মোর্তুজা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহরিয়ার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক নায়েক ছিলেন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহরিয়ার ২০০১ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন বলেও স্বীকার করেছেন।

এ ঘটনায় শাহরিয়ারের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া তার সহযোগী অন্য জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেফতার শাহরিয়ার রোকনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামে। তিনি ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম