সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের আমিরসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, নাশকতার অভিযোগে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন জামায়াতের মো. নছির আলী ও জামালগঞ্জ উপজেলা বিএনপির কর্মী গোল আহমদকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
/জেবি/এসটি/








