ইকোনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকবিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি।।
২৭ নভেম্বর ২০১৫, ২৩:২৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:২৯

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে চারটি চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার সকাল থেকে উপজেলার চানপুর চা বাগান, বেগমখান চা বাগান, রামুগঙ্গা ও জোয়াল ভাঙ্গা চা বাগানের শত শত শ্রমিক কাজ বন্ধ রেখে এ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ শেষে স্থানীয় নাচঘরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভজন কৈরী, প্রধান উপদেষ্টা কাঞ্জন পাত্র, লস্করপু ভ্যালির সভাপতি অভিরত বাকতি প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে চা বাগানে ইকোনোমিক জোন স্থাপনের কাজ বন্ধ করা না হলে দেশের সব চা বাগানে অনিদিষ্টকালের ধর্মঘট আহ্বানের হুমকি দেন।

/আরএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম