রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

রাঙামাটি প্রতিনিধি।।
১০ নভেম্বর ২০১৫, ১১:৪৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১২:৪৮

রাঙামাটি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতার মধ্যেও শুরু হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস। সোমবার সকালে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের একটি একাডেমিক ভবনে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারও শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা,রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান,জোন কমাণ্ডার লে. কর্নেল সামস উপস্থিত ছিলেন।

ক্লাস শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সেশনজট কমানোর অনুরোধ জানিয়েছে।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম