ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৮:১৬

ডেঙ্গু মশা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মহব্বত আলী  (২৫) নামে এক যুবক মারা গেছেন।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. শামসুজ্জামান।

মহব্বত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খাকরজানা এলাকার খলিলুর রহমানের ছেলে।

ডা. শামসুজ্জামান জানান,  মহব্বত গত ১৪ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ নম্বর মেডিসিন ইউনিটে ভর্তি হন।  অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় গত রবিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মহব্বতসহ এ পর্যন্ত আটজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম