ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ২৩:২৪আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২৩:৪৮

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদম শহরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাবিবুর রহমান শান্ত নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার জমজ ভাই স্বপন ইসলামও গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কদমশহর বাজারে এই ঘটনা ঘটে।

শান্ত দামকুড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শান্ত ও স্বপন ওই উপজেলার কদম শহরের সাঈদ আহম্মেদের ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একই গ্রামের আজিবুর রহমানের ছেলে সাজেদুল ইসলাম সাজু এবং মাজেদুল ইসলাম মাজু শান্ত ও স্বপনকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তির করার পর শান্ত মারা যায়। রামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন স্বপনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম