ছয় বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১০:১০আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১০:২০

দিনাজপুর দিনাজপুর সদরে ছয় বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনার শিকার শিশুকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে গণপিটুনির শিকার ওই যুবককে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আটক অভিযুক্তের নাম সোনা মিয়া (২২)। সে সদর উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার নুর ইসলামের ছেলে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশুটিকে ফুসলিয়ে একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোনা মিয়া। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা বললে দ্রুত ওই শিশুকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে ধর্ষণের পর পালিয়ে যাওয়া অভিযুক্ত সোনা মিয়াকে আটক করে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ‘এই ঘটনায় ভিকটিমের বাবা-মা থানায় এসেছেন অভিযোগ দায়ের করার জন্য। এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত ধর্ষকও আহত হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম