বরিশালে বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১৯:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৯:৩১

গ্রেফতারের পর আকন কুদ্দুসুর রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয় বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।

নগরীর নাজিরের পোল এলাকা থেকে কোতয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, কুদ্দুসুর রহমান ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর এয়ারপোর্ট থানায় দায়ের হওয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সরকারি কাজে বাধাদান এবং জন শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে।

তবে বিএনপির আইনজীবীরা বলছেন, এই মামলার অভিযোগ মিথ্যা। একটি গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

বিএনপির আইনজীবীরা কুদ্দুসুর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের