মোবাইল ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৫, ১৪:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২১:৫০

Nilfamari সৈয়দপুরে মোবাইল ফোন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে শহরের সৈয়দপুর প্লাজার স্মৃতি মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে।
আহত আকবর আলী (২৩) একজন দোকান কর্মচারী। তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পাশের নিয়মতপুর গ্রামের হযরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকবর তার ব্যবহৃত সিম্ফনি মোবাইল ফোনটি প্যান্টের ডান পকেটে রেখে দোকানদারি করছিলেন। এ সময় মোবাইল ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার প্যান্টে আগুন ধরে সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে তার কোমরের নীচের অংশ গুরুতরভাবে ঝলসে গেছে।তবে তার পকেটে মোবাইল ফোনটি অন্য কোনও ডিভাইসের সংস্পর্শে এসেছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
স্মৃতি মেডিক্যাল স্টোরের মালিকের ছেলে আতাহার হোসেন বাদশা জানান, দোকানদারি করা অবস্থায় আকবরের পকেটে মোবাইল ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। ঔষধের দোকানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি