পতাকা লাগবে, পতাকা...

মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা
১১ ডিসেম্বর ২০১৫, ১৯:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০৩:২০

potakaগৌরবময় বিজয় দিবসের আর মাত্র চারদিন বাকি। বছরের এই সময়ে সাধারণ মানুষের মধ্যে পতাকার কদর ভীষণ বেড়ে যায়। বিক্রি-বাট্টাও হয় ভালো। বাংলাদেশের জাতীয় পতাকা এ সময় শুধু আদালত বা সরকারি দফতরের সামনেই ওড়ে না। প্রায় সবখানে  বাড়ির ছাদে, দোকানের প্রবেশপথে, যানবাহনের হাতলে এমনকি মানুষের মাথায় উড়তে থাকে মহান স্বাধীনতার এই স্মারক। আমাদের স্বাধীনতার অন্যতম প্রতীক এই জাতীয় পতাকা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে এখন নগরের পথে পথে হাঁটছেন পতাকার ফেরিওয়ালারা।  

কথা হয় মাদারীপুর থেকে সাতক্ষীরা জেলা শহরে পতাকা বিক্রি করতে আসা আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নানসহ আরও বেশ কয়েকজন পতাকা বিক্রেতার সঙ্গে। জানা যায়, ছোট সাইজের প্রতিটি পতাকা ১০-১২ টাকা, মাথায় বাঁধার রুমাল পতাকা ১০-২০ টাকা, মাঝারি আকারের পতাকা ১০০-১২০ টাকা এবং আরও বড় আকারের পতাকা ১৫০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিজয় দিবসের শুভেচ্ছাবাণী লেখা ইলাস্টিক ব্যান্ডও তরুণদের বেশ প্রিয় বলে জানান তারা। ওগুলো বিক্রি হচ্ছে ১০ টাকায়।

পতাকা বিক্রি শেষে ১৬ ডিসেম্বর আবার মাদারীপুর ফিরে যাবেন এই ফেরিওয়ালারা। বছর ঘুরে আবার ডিসেম্বর এলে পতাকা নিয়ে নেমে পড়বেন রাস্তায়। তারা জানান, পতাকা হাতে এই নেমে পড়াটা শুধু পেটের টানে নয়, নাড়ির টানেও বটে। আবু বকর মনে করেন, ডিসেম্বর  বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অহঙ্কারের মাস। কথা শেষ হতে না হতেই লোক বুঝে আবার হাঁকডাক শুরু হলো তার— পতাকা লাগবে, পতাকা!

/এইচকে/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম