বান্দরবানে রাজপূণ্যাহ শুরু ১৮ ডিসেম্বর

বান্দরবান প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ২৩:২৩

index বান্দরবানে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ মেলা। সোমবার সকালে বান্দরবান বোমাং রাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৭ তম বোমাং রাজা উ চ প্রু চৌধুরী এ ঘোষণা দেন।
আগামী ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ দিন ব্যাপী এ মেলায় সরকারের একাধিক মন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। আয়োজনকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলার ১১ টি সম্প্রদায়ের আদিবাসীরা। যেখানে রাজার আর্শীবাদ নেওয়া থেকে শুরু করে অনুষ্ঠিত হবে ঐতিহ্যমণ্ডিত মনোজ্ঞ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও।

প্রসঙ্গত, প্রায় ১৭৬৪ বর্গমাইল এলাকা ও ১০৯ টি মৌজা নিয়ে বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেল নির্ধারণ করা হয়। দুশ’ বছরের রীতি অনুসরণ করে বোমাং সার্কেলের পক্ষ থেকে প্রতি বছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ রাজপূণ্যাহ উৎসবের। এ সময় বান্দরবান জেলা পাহাড়ি-বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় আর দেশি- বিদেশি পর্যটকরা এ উৎসব দেখতে ভিড় জমায় এ পর্যটন শহরে।

ব্রিটিশ শাসন আমলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে তিনটি সার্কেলে বিভক্ত করে খাজনা আদায় করা হতো। ১৮৬৬ সাল পর্যন্ত চাকমা রাজা পার্বত্য অঞ্চল শাসন করতো বলে জানা গেছে। ১৮৬৭ সালে কর্ণফুলী নদীর দক্ষিণ অঞ্চলের মারমা অধ্যুষিত এলাকাকে বোমাং সার্কেল এবং ১৮৭০ সালে রামগড় ও মাইনি উপত্যাকার এলাকাকে নিয়ে মং সার্কেল গঠিত হয়। আর চাকমা অধ্যুষিত এলাকাটি চাকমা সার্কেল নামে পরিচিত।

/এআই /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম