পৌর নির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা নেই ইসির

এমরান হোসাইন শেখ।।
১২ ডিসেম্বর ২০১৫, ০২:২৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০৮:২৭

আসন্ন পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা করছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে, নির্বাচনের সময় চারদিনের জন্য মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েনের কথা ভাবছে কমিশন। পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম বিবেচনায় নিয়ে কমিশন সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি খসড়া কর্মপরিকল্পনা তৈরি করেছে। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশনের যৌথসভায় এ বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে। আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর বিয়াম মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সূত্র এ তথ্য নিশ্চিতে করেছে।

সূত্র জানায়, খসড়া কর্মপরিকল্পনায় মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স ভোটগ্রহণের আগের দুদিনসহ ৪দিন মাঠে থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি স্ট্র্যাটিক ফোর্স হিসেবে কেন্দ্রের বাইরে র‌্যাব-পুলিশের টিম নিয়োগের কথা বলা হয়েছে।

কর্মপরিকল্পনায় সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৯জন ও ঝুঁকিপূর্ণ (কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ) ভোটকেন্দ্রে ৮জন অস্ত্রধারীসহ মোট ২০জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া, ওই চারদিনের জন্য মাঠে থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোটের আগে নির্বাচনি পৌরসভাগুলোয় চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, মাস্তান, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এমনই নিরাপত্তা কর্মপরিকল্পনার খসড়া কার্যপত্র তৈরি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। কমিশনের অনুমোদনের পর আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে এ নিরাপত্তা পরিকল্পনার কার্যপত্র উপস্থাপনা করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ১৯ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশনের বৈঠক রয়েছে। ওই বৈঠকে আমরা সার্বিক বিবেচনা করে এ বিষিয়ে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে আগেভাগে কিছু বলতে চাই না। অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি না সেনাবাহিনীর মোতায়েনের প্রয়োজন আছে।

ইসি সচিব জানান, পৌরসভা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রক্ষায় তারা বদ্ধ পরিকর। এ বিষয়ে যা যা করণীয় কমিশন তা করবে।

প্রসঙ্গত, নির্বাচনে সহিংসতার আশঙ্কা থেকে এনপিপির একটি প্রতিনিধি দল সম্প্রতি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে এ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে।  

প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ অন্তত ২০টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কমিশনের কর্মকর্তারা মনে করেন, নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলসহ বেশিরভাগ দল অংশগ্রহণ করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এতে সহিংসতা তুলনামূলকভাবে কম হবে। এছাড়া, পৌরসভাগুলোর নির্বাচনি এলাকার আকার এবং জনসংখ্যা বড় নয়। এসব বিবেচনায় পৌর নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। তবে, বিএনপি জোট নির্বাচনের কোনও পর্যায়ে বয়কট করলে সহিংসতা হতে পারে বলেও ইসি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

পৌরসভা আইনের নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, আনসার, ব্যাটালিয়ান আনসার, বিজিবি, কোস্টগার্ড এবং প্রতিরক্ষা কর্মবিভাগগুলো উল্লেখ রয়েছে।

বৈঠকের জন্য তৈরি করা কার্যপত্রে বলা হয়েছে, ২৩৪টি পৌরসভার নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, র‌্যাব, কোস্টগার্ড ও বর্ডারগার্ড মোতায়েন করা যেতে পারে। প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি মোবাইল ফোর্স হিসেবে ২ হাজার ১৯৩টি, প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭৩১টি, প্রতিটি পৌরসভায় র‌্যাবের কমপক্ষে একটি টিম (প্রাপ্যতা সাপেক্ষে), প্রতিটি পৌরসভায় এক প্লাটুন বিজিবি (প্রাপ্যতা ও গুরুত্ব অনুসারে) এবং উপকূলীয় পৌরসভা এক প্লাটুন করে কোস্টগার্ড মোতায়েন করার প্রস্তাব করা হয়েছে। তারা ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

সভায় সকল রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ডসহ সব বাহিনীর প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

/এমএনএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের