বাংলাদেশে ঢুকে পড়ায় বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:০৭

সীমান্ত (ফাইল ছবি) যশোরের বেনাপোল চেকপোস্টের প্রধান সড়ক দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক বিএসএফর সদস্যকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি এবং স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে যান। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌড় দেন। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের চার সদস্য। এক পর্যায়ে তারা নোম্যান্স ল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশনের ভেতর ঢুকে পড়ে। তারা আলী হোসেনকে আটক করে এবং বেদম মারধর করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন বিএসএফ সদস্য এবং চোরাচালানী আলী হোসেন পালিয়ে যায়। আর বিজিবির হাতে  আটক হয় বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য। পরে তাকে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। সোমবার (২ ডিসেম্বর) বিকালে অনুপ্রবেশের এই ঘটনা ঘটে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা ঘটনা নিশ্চিত করে জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্মর্কতাদের তাৎক্ষণিক সমঝোতায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে ভারতে ফেরত দেওয়া হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের