বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ২০:১৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২০:২৬

সীমান্ত (ফাইল ছবি) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে আহত হন আবুল হাসেম। তিনি নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে আবুল হাসেমসহ চার-পাঁচ জনের একটি দল গরু চোরাচালান আনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকার ২০০গজ ভেতরে প্রবেশ করে। আসামের ধুবরী জেলার ৪১ বিএসএফ’র সয়তালমারী ক্যাম্পের বিএসএসফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাসেম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ‘আমরাও শুনেছি একজন গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলির খবরে আমাদের টহল দল সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় গিয়ে খোঁজ নিয়েছে। সেখান কোনও যুবকের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়নি। হয়তো তারা অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হওয়ার আশঙ্কায় আগেই পালিয়ে যায়। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তবে বিএসএফ এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি