নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

পৃথক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রদল নেতাসহ দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়াও বেগমগঞ্জ উপজেলায় একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরবাটা (মুগবুলিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং দুপুর একটায় বেগমগঞ্জের কাদিরপুরে ইউনিয়নের পূর্ব গয়েছপুরে সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও পশ্চিম চরবাটা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. রাসেল (৩০), হাতিয়া উপজেলার জোড়খালী গ্রামের আজিজুল হকের ছেলে করাতকল শ্রমিক মো. নোমান হোসেন (৩৮)। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর দিকে বেগমগঞ্জ উপজেলায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের খুঁটি নিয়ে একটি লরি (ঢাকা মেট্রো-শ ১৪-০৩০৩) সুবর্ণচর উপজেলার ভূঞারহাটের দিকে যাচ্ছিলো। পথে চরবাটা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরবাটা (মুগবুলিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভূঞারহাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ছাত্রদল নেতা রাসেল ও করাতকল শ্রমিক নোমান হোসেন নিহত হন ও চালকসহ অপর তিন যাত্রী আহত হন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লরি ও সিএনজিটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান