জমি নিয়ে সালিশের অভিযোগ, ওসিসহ ৩ জন ক্লোজড

খুলনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২

খুলনা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিজমা সংক্রান্ত সালিশ করার অভিযোগে খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত অন্য দুজন হলেন– সহকারী উপপরিদর্শক (এএসআই) মিকাইল হোসেন ও কামরুল ইসলাম।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘তদন্তের স্বার্থে প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে গত ৫ ডিসেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার সিলিন্ডামারী এলাকার গোবিন্দ নামে এক ব্যক্তির জমিজমা সংক্রান্ত মামলায় আদালত স্থিতাবস্থা জারি করেন। কিন্তু অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির মালিকানা নিয়ে সালিশ করেন। এ সময় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে গোবিন্দ নিজেই পুলিশ সুপার বরাবর আবেদন করেন। এর পর এই তিন পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ঘন্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ'
এক ঘন্টার অপেক্ষায় ২৬০ টাকার গ্যাস পেয়ে চালক বললেন ‘আলহামদুলিল্লাহ'
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
কনসার্টের স্টেজে বসা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
অযোগ্যতার চেয়েও বিপজ্জনক আত্মঅজ্ঞতা 
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর