বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:২৯

বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে বিকাশ গাইন ওরফে কালু (২৩) নামে একজন যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ স্বপন (২৭) ও সবুজ (২৫) নামে দুই বন্ধুকে গ্রেফতার করেছে।

নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেতুলাপাড়া এলাকার বাসিন্দা কেশব গাইনের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজার এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ী থেকে আনন্দ করতে আসেন। রবিবার ভোর ৪টায় বন্ধুদের সঙ্গে বিকাশ গাইনের ঝগড়া হয়। এক পর্যায়ে বিকাশ গাইনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এসময় নিহতের বন্ধুরা তার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী তাদের আটক করেন। এরপর টহল পুলিশ এসে স্বপন ও সবুজকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, যৌনকর্মী নিয়ে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালু আনন্দ করতে এখানে এসেছিল। পরে বন্ধুদের ছুরিকাঘাতে কালু নিহত হন। টহল পুলিশ তার সঙ্গের দুই বন্ধুকে গ্রেফতার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজুল হক জানান, এই ঘটনায় নিহতের ভাই গোবিন্দ গাইন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত বিকাশ গাইন ওরফে কালু ভ্যানচালক ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম