মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ

সাভার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:০৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১৮

সাভার সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুই জনের কারও মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে পারলেও কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ। মোটরসাইকেল নিজে নিজেই ছিটকে পড়ে নাকি অন্য কোনও যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতরা হলেন- সাভারের রাজফুলবাড়িয়া এলাকার আলাউদ্দিন শিকদার (৬৫) ও তার ছেলে আব্দুল কাইয়ুম শিকদার (৪৫)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দুপুরের দিকে কাইয়ুম শিকদার তার বাবা আলাউদ্দিন শিকদারকে নিয়ে মোটরসাইকেলে করে সাভার থেকে রাজফুলবাড়িয়া তাদের নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। সাভারের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় এসে পৌঁছালে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হেল বাকী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ‘মোটরসাইকেল আরোহী দুই জনের মাথায় কোনও হেলমেট ছিল না। এ কারণে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় রক্তক্ষরণের কারণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে কোনও পরিবহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে কি না সে বিষয়টি জানার চেষ্টা চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী