রামগড় লোকাল ব্যাটালিয়নের জন্ম যেখানে

জসিম মজুমদার, খাগড়াছড়ি
১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭

রামগড় লোকাল ব্যাটালিয়নের স্মরণে স্মৃতিফলক নানা চড়াই-উৎরাই পেরিয়ে ২২৫ বছরে পা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৭৯৫ সালে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় যাত্রা শুরু করা রামগড় লোকাল ব্যাটালিয়নই আজ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। ১৭৯৫ সালের ২৯ জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন সৃষ্টি হলেও বাহিনীটি প্রতিবছর ২০ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে। এবারও নানা আয়োজনে বিজিবি দিবসটি পালন করতে যাচ্ছে।

খাগড়াছড়ির রামগড়ে পাশাপাশি চারটি পিলারে চারটি স্তরে ওপরে বর্ণমালা আর নিচে সংখ্যায় সাজানো রয়েছে রামগড় লোকাল ব্যাটালিয়নের জন্মস্মৃতি স্মারক। বামদিক থেকে প্রথম পিলারের উপরে ‘রা’ নিচে ‘১’, দ্বিতীয় পিলারটিতে ওপরে ‘ম’ নিচে ‘৭’, তৃতীয় পিলারটির ওপরে ‘গ’ নিচে ‘৯’ এবং চতুর্থ পিলারটির ওপরে ‘ড়’ এবং নিচে ‘৫’। ওপরের বর্ণগুলো একত্রে মিলিয়ে পড়লে হয় রামগড় এবং নিচের সংখ্যাগুলো সাজালে হয় ১৭৯৫। ২০০৫ সালের ৬ জুন এটি উদ্বোধন করা হয়।

আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সারাদেশের মতো সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে খাগড়াছড়ি সেক্টর বিজিবিসহ সব বিজিবি জোন। বিজিবি দিবস ২০১৯ পালিত হবে বিজিবির জন্মস্থান রামগড়েও। এ উপলক্ষে খাগড়াছড়ি বিজিবি সেক্টর, রামগড় জোন প্রতি বছরের মতো সকালে দোয়া ও মিলাদ মাহফিল, রেজিমেন্টাল পতাকা উত্তোলন, প্রীতিভোজ, সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করবে।/ রামগড় লোকাল ব্যাটালিয়নের স্মরণে স্মৃতিফলক

বিজিবি সূত্রে জানা যায়, ১৭৯৫ সালের ২৯ জুন ৪৪৮ জন সদস্য নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। ছয় রাউন্ড গোলা, চারটি কামান ও দুটি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে বাহিনীটি কাজ শুরু করে। পরবর্তী সময়ে ১৮৬১ সালে পূর্বাঞ্চলের নিয়মিত ও অনিয়মিত পুলিশ বাহিনীর সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে নতুনভাবে ফ্রন্টিয়ার গার্ডস নামে পুনর্গঠন করা হয়। যার সদস্য সংখ্যা এক হাজার ৪৫৮ জনে উত্তীর্ণ করে চট্টগ্রামে সদর দফতর স্থাপন করা হয়। ১৮৭৯ সালে স্পেশাল রিজার্ভ কোম্পানি নামে এ বাহিনী তৎকালীন সদস্যদের নিয়ে পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে। ১৮৯১ সালে বাহিনীর নতুন নামকরণ করা হয় বেঙ্গল মিলিটারি পুলিশ। ঢাকা, খুলনা, ভাগলপুর ও গ্যাংটকে চারটি ব্যাটালিয়নে ভাগ করে কোম্পানিগুলোকে স্থানান্তর করে একজন ইউরোপীয় সুবেদারের অধীনে ন্যস্ত করা হয়। ১৯২০ সালে বেঙ্গল মিলিটারি পুলিশকে ইস্টার্ন ফ্রন্ট্রিয়ার রাইফেলস নামে পুনঃনামকরণ করে ১৬ প্লাটুনে বিভক্ত করে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত করা হয়। ১৯৪৭ সালে ভারত ভাগের পর এ বাহিনীর নামকরণ করা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। কলকাতা মেট্রোপলিটন আর্মড পুলিশের একটি দল পরবর্তী সময়ে আরও তিন হাজার বাঙালিকে নিয়োগ করে এ বাহিনীকে পুনর্গঠিত করা হয়। ১৯৫৮ সালে এ বাহিনীকে দেওয়া হয় চোরাচালান দমনের দায়িত্ব। দেশ স্বাধীনের পর নতুন আইন সংশোধনের মাধ্যমে ১৯৭২ সালের ৩ মার্চ ইপিআর এর পোশাক পরিবর্তনসহ নতুন নামকরণ করা হয় বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। পিলখানা হত্যাকাণ্ডের পর ২০১১ সালে বাহিনীটির নাম ও পোশাক পরিবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা উত্তোলন করেন।  রামগড় লোকাল ব্যাটালিয়নের স্মরণে স্মৃতিফলক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ইতিহাসের অংশ। বিজিবির জন্মস্থান এটি। এ নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা রামগড়ে একটি রিক্রুটিং (লোকভর্তি) কেন্দ্র এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর জাদুঘর স্থাপনের দাবি জানাই।’

খাগড়াছড়ি বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আজগর বলেন, ‘বিজিবি এমন একটি বাহিনী, যা ২২৪ বছর ধরে সীমান্ত রক্ষা, সীমান্ত চোরাচালান রোধ, মানবপাচার রোধসহ সীমান্ত দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য কাজ করে এসেছে। এই ধারা অব্যাহত থাকবে। বাহিনীটিকে আরও গতিশীল ও আধুনিকীকরণের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করি।’

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এ বাহিনীর ১৪২ জন সদস্য জাতীয় বীরত্বপূর্ণ খেতাবে ভূষিত হয়েছেন, যার মধ্য মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন ৯ জন, বীর বিক্রম খেতাবে ভূষিত হয়েছিলেন ৪০ জন এবং বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন ৯১ জন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধসে পড়া ভবনে জীবিতদের উদ্ধারে আশাবাদী মাদুরোর ছেলে
ভেনেজুয়েলা ভূমিকম্পধসে পড়া ভবনে জীবিতদের উদ্ধারে আশাবাদী মাদুরোর ছেলে
স্থগিত কনসার্টের টিকিটই বৈধ, ফিরছেন আতিফ আসলাম
স্থগিত কনসার্টের টিকিটই বৈধ, ফিরছেন আতিফ আসলাম
‘৫০ বছরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ 
‘৫০ বছরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ 
ডিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার তারিখ পরিবর্তন
ডিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার তারিখ পরিবর্তন
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা