বড়দিন উপলক্ষে বেনাপোল ও হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ১১:০৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪

সীমান্তে পেট্রাপোল গেট

খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল বন্দর ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বেনাপোল, হিলি কাস্টমস ও বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ভারত-বাংলাদেশ সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। এসংক্রান্ত একটি চিঠি বেনাপোল কাস্টমস ও বন্দরকে দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার শহিদুল ইসলাম বড়দিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আমাদের হিলি প্রতিনিধি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চকেপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসর্পোটধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

 হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের এএসআই মোত্তালেব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রীদের পারাপার অব্যাহত রয়েছে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান