দুর্নীতি দমনে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০

 

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দুর্নীতি দমনে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দুর্নীতি বন্ধ করার জন্য আইন সংস্কার করা হচ্ছে। গতি বাড়াচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করছি। দুর্নীতি একবারে দমন করা সহজ না। এ কাজে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর বিপণি এলাকায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয় ও জগলুল মিলনায়তন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জের হাওর এলাকার ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগামীতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিলটি মন্ত্রী পরিষদের সভায় প্রাথমিক অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। পাস হলে দ্রুত এর বাস্তবায়ন হবে। জেলায় রেলপথ সম্প্রসারণ করে নেত্রকোনার মোহনগঞ্জে নিয়ে যাওয়া হবে। এছাড়া হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণে বরাদ্দ দিয়েছে সরকার।’

পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একগাদা বই আর ঘন ঘন পরীক্ষা শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। শিশুদের পরীক্ষা পদ্ধতি তাদের উপযোগী করে গড়ে তোলা হবে। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান