শিক্ষায় দুর্নীতি বন্ধে আমরা কঠোর: দুদক চেয়ারম্যান

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭

মতবিনিময় সভা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিক্ষা বিভাগে আমরা দুর্নীতি চাই না। এ বিষয়ে আমরা খুবই কঠোর। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে বহু মামলা হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দশম শ্রেণির টেস্ট পরীক্ষার খাতা ছয় মাস স্কুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিষয়ে ফেল করলে কাউকে পরের ক্লাসে উন্নীত করা যাবে না।
তিনি বলেন, আমরা আইন জানি কিন্তু মানি না। এটা একটা সমস্যা। আইন তৈরি করা হয় মানার জন্য, প্রয়োগ করার জন্য নয়। এটা আমাদের বুঝতে হবে, শুধু পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।
উদাহরণ হিসেবে তিনি বলেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি যান সেখানে কিন্তু পুলিশ নাই। তারপরও সেখানে ঘর-সংসার চলছে। ছেলেমেয়ে বড় হচ্ছে, তারা স্কুলে যাচ্ছে। সহজে একটা ছেলেমেয়েকে নিয়ে চলাফেরা করা যায়। মানে সামাজিকভাবে আইন মানার একটা বিষয় আছে। এজন্যই আইনশৃঙ্খলা এখনও রক্ষা করা সম্ভব হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা পুলিশ সুপার ফারুক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সমাজকর্মী।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান