নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ২১:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৪

লিবাস টেক্সটাইল (ফাইল ফটো) গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আমজাদ হোসেন জমাদ্দার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আমজাদ ভোলার চরফ্যাশন উপজেলার চর আফজাল এলাকার সিদ্দিক হোসেন জমাদ্দারের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভবন নির্মাণের ঠিকাদার কবির হোসেনকে (৪৫) আটক করেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে লিবাস টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কালিয়াকৈরের মৌচাক (নিশ্চিন্তপুর) এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে জোড়াতালি দেওয়া বাঁশের খুঁটির ভর সামলাতে না পেরে নির্মাণাধীন ছাদ হঠাৎ ধসে পড়ে।
এতে নিচে চাপা পড়ে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম