বসলো ২০তম স্প্যান, পদ্মা সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:১১

পদ্মা সেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২০তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সেতুর ১৮ ও ১৯ নম্বর পিয়ারে ২০তম স্প্যান ৩-এফ বসানো হয় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর।

এই প্রকৌশলী জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ৩-এফ স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার সকালে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে পিয়ারের কাছে নেওয়া হয়। ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনে করে বহন করা হয় স্প্যানটি। ২০তম স্প্যান বসানোর মাধ্যমে বিজয়ের মাস ডিসেম্বরে তিনটি স্প্যান বসানো হলো সেতুতে। পদ্মা সেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)

নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ‘এখন প্রতি মাসে তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে। এ শিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২০টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। আরো দুইটি স্প্যান চীন থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। ৬টি স্প্যান তৈরির কাজ চীনে চলমান আছে। আগামী বছরের মার্চের মধ্যে সব স্প্যান দেশে চলে আসবে।’

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান