দেশের মৌলিক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে বাউল সংগীত: তথ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:৫৩

মানিকগঞ্জে মধুর মেলা ও মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আকাশ সংস্কৃতির হিংস্রযুগে দেশের মৌলিক সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে বাউল সংগীত। মমতাজ বেগমসহ বাউলশিল্পীরা যখন গান করেন, তখন তাদের সঙ্গে শ্রোতাদের মনের একটা যোগাযোগ স্থাপিত হয়। তারা মানুষের মনের কথা বলেন। সেজন্যই শত শত বছর ধরে বাউল গান বেঁচে আছে, আরও হাজার বছর থাকবে। রবীন্দ্রসংগীতও একই কারণে শত বছর বেঁচে আছে।’

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পূর্ব ভাকুমে মধুর মেলা প্রাঙ্গণে বার্ষিক মধুর মেলা ও মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রয়াত মধু বাউলের কন্যা মমতাজ বেগম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘লোকসংগীত, বাউল গান আমাদের শেকড়। এই সংগীত জীবন ও আত্মার কথা বলে। সব সংগীত মনকে পরিশুদ্ধ করে না। আমাদের সংস্কৃতির সঙ্গেও যায় না। আকাশ-সংস্কৃতির হিংস্র থাবা আর আধুনিক নানা বাদ্যযন্ত্রের  দৌরাত্ম্যের মধ্যে দোতারা'র সংগীত যে এখনও টিকে আছে, সেটিই বাউল গানের বৈশিষ্ট্য।’ মানিকগঞ্জে মধুর মেলা ও মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

সংসদ সদস্য হওয়ার পরও মমতাজ বেগম এখনও যে বাউল মেলা ও সারাদেশ থেকে বাউলদের নিয়ে এসে এ ধরনের আয়োজন করে যাচ্ছেন এবং বাউল কেন্দ্র স্থাপন করেছেন, এজন্য তাকে মন্ত্রী তার নিজের ও আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রী সিঙ্গাইরের অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘এ উন্নয়ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জাদুকরি উন্নয়নেরই ফসল।’ মধুর মেলা মঞ্চ উদ্বোধনের পর সেখানে একটি বৃক্ষচারা রোপণ করেন মন্ত্রী।

সিঙ্গাইরের উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় রবিউল আলম ও শারমিন আক্তার, মানিকগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া বেগম, নাট্যনির্দেশক দেবাশীষ দীপ, সাপ্তাহিক সময় এখন আমাদের-এর সম্পাদক কামরুজ্জামান হিমু প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি