সাতক্ষীরায় মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনা যন্ত্র স্থাপন

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ০৩:১১আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৯:২৮

ক্ষণগণনা যন্ত্রের সামনে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য সাতক্ষীরায় ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার চত্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ যন্ত্রটি স্থাপন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঘড়িটি স্থাপনের পর অনেকেই ক্ষণগণনা যন্ত্রটি দেখতে সেখানে ভিড় করেন। কেউ কেউ যন্ত্রটির সামনে ছবি তোলেন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ফেসবুকে লাইভে বলেন, মুজিব বর্ষ উপলক্ষে জেলাব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। মুজিব বর্ষের সব কর্মসূচিতে জেলার সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে জেলায় ছয়টি মুজিব তোরণ নির্মাণ করা হবে। এর মাধ্যমে মুজিব বর্ষকে জেলাবাসীর কাছে নতুনভাবে তুলে ধরা হবে। ক্ষণগণনা যন্ত্রের পাশে সেলফি স্পটে দাঁড়িয়ে যে কেউ ছবি তুলতে পারবেন। তিনি এই যন্ত্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

/ওআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান