ঠাকুরগাঁওয়ে দুর্যোগ সহনীয় ১০০ বাড়ি নির্মাণের ঘোষণা ত্রাণ প্রতিমন্ত্রীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৮:৫৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৯:১৭

ঠাকুরগাঁওয়ে দুর্যোগ সহনীয় ১০০ বাড়ি নির্মাণের ঘোষণা ত্রাণ প্রতিমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে ১০০ দরিদ্র পরিবারকে ৩ কোটি টাকা ব্যয়ে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বিডি হল মাঠে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল,শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করার সময় তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, এর আগে ঠাকুরগাঁওয়ে ৩৩৭টি দুর্যোগ সহনীয় ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে আরো ১০০ দরিদ্র পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হবে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫১ লাখ টাকার শীতবস্ত্র ও ২  হাজার প্যাকেট খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এনামুর রহমান বলেন, এবারের ত্রাণের শীতবস্ত্রের মান নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্যও পৃথক শীতবস্ত্র, খাদ্যসহ বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।

শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে জেলা ত্রাণ ও দুর্যোগ প্রশমন কমিটির সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, একই অধিদফতরের মহাপরিচালক মো. মহসীন, অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন, ৫০ বিজিবি অধিনায়ক এস এন এম সামিউন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ ও আওয়ামী লীগ নেতারা।

শীতার্ত মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান