শ্রীপুরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ২০:৩১আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২১:০১

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টায় চার যুবককে গ্রেফতার করা হয় পুলিশ পরিচয়ে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার সময় চার ছিনতাইকারীকে আটক করেছেন শ্রীপুরের পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত মধ্য রাত ২টায় জৈনা বাজার প্রভাতী-বনশ্রী বাস কাউন্টারে এ ঘটনা ঘটে। পরে শ্রমিকরা আটক ছিনতাইকারীদের পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ পরিচয়ে গ্রেফতার ছিনতাইকারীরা হলো বরিশালের বন্দর থানার ইব্রাহিম শিকদারের ছেলে হাসান শিকদার (২৫), গাজীপুর সদর (জয়দেবপুর) উপজেলার গিলাগাছিয়া (হোতাপাড়া) গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে পরান (২৫), শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের মনির হোসেনের ছেলে জসিম উদ্দিন (২৫) ও তোতা মিয়ার ছেলে প্রভাতী-বনশ্রী পরিবহনের লাইনম্যান শামিম মিয়া (২৪)।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, প্রভাতী-বনশ্রী পরিবহনের কয়েকজন স্টাফ রাতে কাউন্টার এলাকায় বাসের ভেতর বসে লুডু খেলছিল। এসময় তিন ছিনতাইকারী হঠাৎ করে বাসে উঠে পুলিশ পরিচয় তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। আরও টাকার লোভে তারা আরও এক সহযোগীকে ফোন দিয়ে নিয়ে আসে। পরে তাদের সহযোগী শামিম ঘটনাস্থলে পৌঁছালে পরিবহন শ্রমিকরা তাকে চিনে ফেলে। পরে শ্রমিকরা চার ছিনতাইকারীকে আটক করে।

খবর পেয়ে টহল পুলিশের একটি দল ওই চার ছিনতাইকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে তাদেরকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী