ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী জাফর ও নিক্সন সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:৫৫

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী জাফর ও নিক্সন সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের সদরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ ১০ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে এ ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহ’র সমর্থক ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকরা পৃথক মিছিল বের করে। দুই পক্ষের মিছিল দুটি সদরপুর স্টেডিয়ামের সামনে এলে তাদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সদরপুর স্টেডিয়ামে মুজিববর্ষ-২০২০ প্রীতি ফুটবল ম্যাচের মঞ্চও ভাঙচুর করে তারা। এসময় পুলিশসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী জাফর ও নিক্সন সমর্থকদের সংঘর্ষে আহত ১০

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম