অটোরিকশায় বাসের ধাক্কায় শিশু নিহত, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১৭:২৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৭:২৪

বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী শাহানা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবা-মা গুরুতর আহত হন। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের বানিয়াগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে।  কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহানা কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামের ওয়াসিম মিয়ার মেয়ে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাছ ফেলে রাস্তা অবরোধ করলে দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে আড়াইটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।  

স্থানীয়রা জানান, সকালে শাহানার মা ও বাবা চিকিৎসার জন্য কিশোরগঞ্জে যান। সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে বানিয়াগ্রামে পৌঁছালে শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহানার মৃত্যু হয়। তার বাবা-মাকে গুরুতর অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

ওসি জানান, শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল। বানিয়াগ্রাম বাজারের কাছে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বাসটি আটক করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি। অটোরিকশার চালকও পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান