বাংলাদেশ এখন বিশ্বকে স্বপ্ন দেখায়: সমবায়মন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৮:২৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৮:৫১

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতুর নির্মাণকাজ পরিদর্শন অনুষ্ঠান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ শুধু স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়নও করে; বিশ্ব নেতৃত্বকে স্বপ্ন দেখায়। শেখ হাসিনার নেতৃত্বে বহুমুখী উন্নয়নের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে গেছে। যে দেশের কোনও সম্ভাবনা ছিলো না সেই দেশ আজ উন্নত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে। শুধু উন্নত দেশে পরিণত হওয়া নয়, বাংলাদেশ একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু ও ইছাখালি সেতু নির্মাণ কাজ পরিদর্শনে এসে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৗশলী সুশংকর চন্দ্র আচার্য্য, নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়াসহ অনেকে। গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু

সমবায় মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়ন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বহুমুখী উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ হতদরিদ্র দেশ থেকে উন্নত দেশের কাতারে স্থান করে নিয়েছে। ২০৪১ সালের বাংলাদেশ কী হবে সেই পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার আদলে গড়ে তুলতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যত চক্রান্তই হোক-না কেন, কেউই বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে রূখতে পারবে না।’

শীতলক্ষ্যা নদীর মুড়াপাড়া-কায়েতপাড়া এলাকায় এলজিইডির অর্থায়নে ৭৬ কোটি টাকা ব্যয়ে ৫৭০ মিটার লম্বা গাজী বীরপ্রতীক সেতু এবং বালু নদীর ওপর ৩৯ কোটি টাকা ৩২০ মিটার লম্বা ইছামতি সেতু নির্মাণ করা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের