আপনাদের নিয়ে সবাই খেলেছে: মাদ্রাসা শিক্ষকদের প্রতি মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ২১:০৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:১৭

শেরপুরে মতিয়া চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের নিয়ে সবাই খেলেছে। কিন্তু কোনও কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কওমি মাদ্রাসাকে শিক্ষা কারিকুলামের আওতায় এনেছেন। কাজেই কারিকুলামের নিয়ম মেনেই পড়ালেখা করাতে হবে। ফ্রি স্টাইলে পড়ালে চলবে না।’

তিনি সোমবার (৬ জানুয়ারি) শেরপুরের নালিতাবড়ী উপজেলায় দিনব্যাপী শীতবস্ত্র ও কম্বল বিতরণকালে পাঁচগাঁও দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখন বাড়ি থেকে ডেকে এনে কেউ চাকরি দেবে না। ওই দিন বাংলাদেশ থেকে চলে গেছে। এখন প্রতিযোগিতার মধ্যে টিকে থেকেই চাকরি নিতে হবে। কাজেই ফলাফল যদি ভালো না করেন তার জন্য প্রথম  দায়ী থাকবেন অভিভাবক, তারপর দ্বিতীয় দায়ী থাকবেন শিক্ষকরা।’

এসময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নালিতাবাড়ী সার্কেল এসপি জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।

এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নের সব প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল ও ৫১৮ জন শিক্ষার্থীদের হাতে নগদ ৫শ’ করে টাকা করে তুলে দেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী