বনের ভেতর দিয়ে বিদ্যুতের তার, জীবনের ঝুঁকিতে ৩ শতাধিক বানর

আতাউর রহমান জুয়েল, ময়মনমসিংহ
১০ জানুয়ারি ২০২০, ২০:১৬আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২০:২৬

বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যাওয়া ক্ষত নিয়ে প্রচণ্ড শীতে দুঃসহ জীবন কাটাচ্ছে বানরগুলো পল্লী বিদ্যুৎ বিভাগের অসচেতনতার কারণে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চলের তিন শতাধিক বানরের জীবন বিপন্ন হওয়ার মুখে। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই বনের ভেতর দিয়ে পল্লী বিদ্যুতের সরবরাহ লাইন স্থাপনের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখে পড়েছে বানরগুলো। ইতোমধ্যে বিদ্যুতের তারে জড়িয়ে পুড়ে গিয়ে বিনা চিকিৎসায় আহত এসব বানরের করুণ অবস্থায় বেঁচে আছে। সেই সঙ্গে রয়েছে খাবারের সঙ্কট। বিদ্যুৎস্পৃষ্ট এসব বানরের চিকিৎসাতেও এগিয়ে আসছে না কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দায়ীদের বিচার দাবি করেছেন।

স্থানীয়রা জানায়, ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনের ভেতর ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১ প্রায় পাঁচ কিলোমিটার সরবরাহ লাইন স্থাপন করে। গত ২০১৯ সালের ডিসেম্বরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। ওই বিদ্যুতের তারে খেলা করতে গিয়ে ইতোমধ্যে মারাত্মকভাবে ঝলসে গেছে বেশ কিছু বানর।

বনের ভেতর দিয়ে নেওয়া বিদ্যুতের তার স্থানীয় সন্তোষপুর বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী জানান, ফুলবাড়িয়ায় মধুপুর বনাঞ্চল ঘেঁষা সন্তোষপুর বনাঞ্চলে একসময় হরিণ, ভাল্লুক, মেছোবাঘ, বাঘডাসা, হনুমান, বানর, শেয়াল, সজারু ও খরগোশসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল। বনদস্যুরা গাছ কেটে বন উজাড় করায় এবং বনের ভেতর দিয়ে কাভারবিহীন তারের কারণে হারিয়ে যাচ্ছে এসব বন্য প্রাণী।

একই এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘বনের ভেতর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনে খোলা তার দেওয়ায় বানর গাছ থেকে তারে খেলা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যাচ্ছে। কাভার তার ব্যবহার করলে এ ধরনের ক্ষয়ক্ষয়তি হতো না।’ দ্রুত কাভার তার প্রতিস্থাপনের দাবি করেন তিনি।

একই এলাকার আমজাদ আলী বলেন, ‘বনের ভেতরে প্রায় তিন শতাধিক বানর রয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত বানর ঝলসে গেছে। তবে এসব আহত ও অসুস্থ বানরের চিকিৎসায় কেউ এগিয়ে আসেনি।’ দ্রুত এসব বানরের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।

দর্শনার্থী দেখলেই ক্ষুধার্ত বানরগুলো ছুটে আসে খাবারের জন্য শাল-গজারি বনের ভেতর বানরের দগ্ধ হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় এলাকাবাসী কাসেম আলী। তার অভিযোগ, বনের ভেতর অনুমোদন ছাড়াই কাভারবিহীন তারে বিদ্যুৎ সরবরাহের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ফুলবাড়িয়ার আছিম এলাকার মাসুদ পারভেজ জানান, বানরের জন্য বনে পর্যাপ্ত খাবার না থাকায় অনাহারে দিন কাটছে এসব বানরের। খাবার না পেয়েও অনেক বানর অসুস্থ হয়ে পড়ছে। দর্শনার্থী রবিউল আলম জানান, বনের ভেতর দর্শনার্থী দেখলেই বানরের দল ছুটে আসে খাবারের জন্য। খাবার না পেলে অনেক বানর দর্শনার্থীর শরীরে উঠে পড়ে। খাবার দেওয়ার পর চলে যায়। 

তবে এসব অভিযোগ অস্বীকার করে ফুলবাড়িয়া পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিতা বর্মণ জানান, বানরের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতোমধ্যে বিদ্যুতের এসটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সরবরাহ লাইনের তারের দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতির রিটেইনার ও ডিজাইন বিভাগের প্রকৌশলীরা প্রকল্পের সরবরাহ লাইনের ডিজাইন করে দেওয়ার পর তা ঢাকা প্রধান কার্যালয় থেকে অনুমোদিত হয়ে আসে। এই প্রকল্পের কাজ বাস্তবায়ন প্রসঙ্গে রিটেইনার ও ডিজাইন বিভাগের প্রকৌশলীরাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতির রিটেইনার ও ডিজাইন বিভাগের প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘এর আগেও মধুপুর বনে খোলা তার দিয়ে সরবরাহ লাইন সংযোগ দেওয়া হয়েছে। মধুপুর বনে কখনও সন্তোষপুরের বনের মতো বানরদের মতো বন্যপ্রাণীরা দুর্ঘটনার শিকার হয়নি। এটা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই না।’

তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সরবরাহ লাইনের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নেয়নি দাবি করেন বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বনের ভেতর বিদ্যুৎ সরবরাহ লাইনের কারণে বানরগুলোর জীবন হুমকিতে রয়েছে।’

আহত বানরদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈদ্যুতিক শকে বানরদের ঝলসে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আহত বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরেনারি সার্জনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম