চলে গেলেন ভাষাসৈনিক ও বঙ্গবন্ধুর সহচর অ্যাড. আহমেদ আলী

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১০:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১০:৪৩

অ্যাডভোকেট আহমেদ আলী ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলী আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শুক্রবার রাত ১.৪৭ মিনিটে ইন্তেকাল করেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। এই ভাষাসৈনিক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তিনি  পাঁচ মেয়ে এবং চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাড. আহমেদ আলীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে।

স্বাধীনতার পর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলীর ছোট মেয়ে আইরীন আহমেদ জানিয়েছেন, আহমেদ আলীর প্রথম নামাজের জানাজা তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লা নগরীর রেসকোর্স কবরস্থানে দাফন করা হবে।

৯৭ বছর বয়সী এ নেতা ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। যেটা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ১৯৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ছিলেন বাংলাদেশ আইনজীবী সমিতির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের