জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

নওগাঁ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৭:১৪আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৭:২৯

জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। কৃষি বিভাগের উদ্যোগে বর্তমানে বাংলাদেশেও পাইলট প্রোগ্রাম হিসেবে বিভিন্ন স্থানে এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলায় মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে টমেটো। এই পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত সবজির ফলন ও দাম ভালো পাওয়ায় উৎসাহিত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উৎপাদিত সকল সবজিতেই ব্যবহার করা হচ্ছে মাত্রারিক্ত কীটনাশক। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষি বিভাগ প্রতিনিয়তই উদ্ভাবন করছে পরিবেশবান্ধব নানা প্রযুক্তি ও পদ্ধতি। সেই পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির মধ্যে একটি মালচিং পদ্ধতি।

এই পদ্ধতিতে প্রথমে পরিমাণমতো খাবার দিয়ে জমি প্রস্তুত শেষে সারি তৈরি করা হয়। সেই মাটির সারিগুলি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর সারিগুলো দিয়ে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির চারা রোপণ করা হয়। চারা রোপণের পর থেকে শুধুমাত্র দেখভাল করা ছাড়া আর তেমন কোনও পরিচর্যা করতে হয় না। মাটির সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে থাকার কারণে বাইরে থেকে কোনও ছত্রাক কিংবা রোগবালাই সেই সবজির চারায় আক্রমণ করতে পারে না বলে কীটনাশক ব্যবহার করতে হয় খুবই কম। এই পদ্ধতিতে চাষ করা টমেটোর গাছে ঢলে পড়া রোগ হয় না। ক্ষেতের পরিচর্যার জন্য তেমন শ্রমিকেরও প্রয়োজন হয় না বলে উৎপাদন খরচ হয় খুবই কম হয়। এছাড়া এই পদ্ধতিতে ফলন হয় দ্বিগুণ। এই পদ্ধতি অনেক সহজলভ্য ও পরিবেশবান্ধব হওয়ায় অনেক কৃষকরা এই পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন।

রাণীনগর উপজেলার বেতগাড়ী বাজারের কৃষক মাসুদ রানা জানান, প্রথমে ইউটিউবে এই পদ্ধতিতে সবজি চাষ দেখেন এবং পরে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ও সহযোগিতায় নিজেই পাইলট প্রোগ্রাম হিসেবে টমেটো চাষ করেছেন। এই পদ্ধতিতে খরচ কম বলে লাভের পরিমাণ অনেক বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব ও সহজলভ্য পদ্ধতিতে সবজি চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যেই মালচিং পদ্ধতি আমাদের দেশে আনা হয়েছে। এই পদ্ধতিতে সবজি চাষ করলে লাভ হয় অনেক বেশি। ইতিমধ্যেই মাসুদ রানার দেখাদেখি স্থানীয় অনেক কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এই পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী কৃষকদের আমরা সার্বিক সহযোগিতা প্রদান করবো। সরকারের ভিশন বিষমুক্ত সবজি চাষকে পুরোপুরি বাস্তবায়ন করতে কৃষি বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম