অপহৃত ছাত্রলীগ নেতাকে ছাড়তে মুক্তিপণ দাবি

রাজশাহী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৫, ২১:৪০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৭:১৬

saver news_87912 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অপহৃত ছাত্রলীগ নেতা মো. সাইফুজ্জামান সোহাগকে ছাড়তে মুক্তিপন দাবি করা হয়েছে।শনিবার দুপুর ১টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে এ চাঁদা চাওয়া হয় বলে জানান সোহাগের শ্বশুর শেখ রেজাউর রহমান।শেখ রেজাউর রহমান বলেন, ‘শনিবার দুপুর ১টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে ফোনে বলা হয়, আপনার জামাইকে ফেরত পেতে চাইলে আপনাকে এজন্য কিছু খরচাপাতি করতে হবে। আমাকে বলা হয়, সোহাগকে পেতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে।’অপহৃত সাইফুজ্জামান সোহাগ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তার বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়ার তেরোখাদিয়া পশ্চিমপাড়ায়।গত বুধবার দিবাগতরাত ৩টার সময় র‌্যাব পরিচয়ে ১৫ জনের মতো একটি দল সাদা মাইক্রোবাসে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কিন্তু র‌্যাব ঘটনা অস্বীকার করে বলেছে, তারা এ ধরনের কোনও ঘটনা জানেন না। সোহাগের সঙ্গে দলটি তার ৮০ হাজার টাকার ক্যামেরা, ল্যাপটপ ও স্ত্রীর গহনাও নিয়ে গেছে। এ ঘটনায় সোহাগের বাবা নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

/আরএ/এসএম/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের