গাড়িচাপায় পোশাক কারখানা কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৫:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৫:৫৩

গাড়িচাপায় পোশাক কারখানা কর্মকর্তার মৃত্যু গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আনছারুল হক (৪১) ওই এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানার জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরছারুল রংপুর সদর উপজেলার পালিচরা এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,সকালে কর্মস্থলে যাওয়ার পথে চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আনছারুল। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম