কুষ্টিয়ায় স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ২২:২২আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:২২

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে জাহিন রাফিদ (১৪) নামে এক স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুরে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, গতকাল সন্ধ্যায় এ অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আহত জাহিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত স্কুলছাত্রের বাবা জহুরুল আলম বলেন, ‘সোমবার সন্ধ্যায় আমার ছেলে জাহিন রাফিদ বাড়ি ফেরার পথে স্থানীয় আসিফ, সঞ্জয় ও হৃদয় নামে তিনজন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে তাকে পেটানো হয়। এতে জাহিনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে।’

নিশিকান্ত সরকার আরও জানান, আটক তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম