বাকৃবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ৪ ছাত্র সাময়িক বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ০৬:২২আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৬:৩৭

বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ৪ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন, কৃষি অনুষদের নাসির উদ্দিন, সেফায়েত ইসলাম তন্ময়, ভেটেরিনারি অনুষদের মোবাশ্বের আলী ও শামীম রেজা। বহিষ্কৃত ৪ জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

এ ঘটনা তদন্তে ফসল ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জাকির হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্র বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাকৃবির প্রক্টর ড. আজহারুল হক জানান, সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উদীচী ভবনের সামনের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক ছাত্রী ক্যাম্পাসের জব্বারের মোড়ে আসছিল। ওই সময় একই বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্র তার পিছু নেয়। তারা অপত্তিকর কথা বলে ও ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এ বিষয়টি মোবাইল ফোনে ওই ছাত্রী তার সহপাঠী বন্ধু হাসিবুল হাসানকে জানায়। হাসিব জব্বারের মোড়ে এসে ওই ছাত্রীকে হলে পাঠিয়ে দিয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৪ ছাত্র তার উপর হামলা করে।

তিনি জানান, এ বিষয়ে অভিযোগ দায়েরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ৪ ছাত্রকে সাময়িক বহিস্কার করে নোটিশ দেয়। বহিষ্কৃতরা ৪ জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী এবং তারা ফজলুল হক হলে থাকে। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম