ব্রহ্মপুত্র নদে জাহাজের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত, নিখোঁজ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ০৪:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৫৪

ব্রহ্মপুত্র নদে জাহাজের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত, নিখোঁজ ১ নারায়ণগঞ্জ বন্দরে স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি বেসরকারি ডকইয়ার্ডে সদ্যনির্মিত জাহাজের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার শ্রমিক। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও এক শ্রমিক। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিবিজোড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই ডকইয়ার্ডের মালিক আবুল কালাম পলাতক রয়েছেন। নিহত ও নিখোঁজ ব্যক্তির বাড়ি সোনারগাঁ উপজেলার ঝাউচরে। কয়েক বছর ধরে তারা ওই ডকইয়ার্ডে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছেন।
স্থানীয়রা জানান, স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে ওই জাহাজ নির্মাণ কারখানায় নির্মাণ শেষে একটি পণ্যবাহী জাহাজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে ব্রহ্মপুত্র নদে নামানো হয়। নদে ভাসানোর সময় জাহাজটি স্লিপওয়ের বালুতে আটকে অর্ধেক তলিয়ে যায়। এ সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে ইয়া রাসুল ও রাসেল নামে দুই শ্রমিক জাহাজটির নিচে চাপা পড়ে নদে ডুবে নিখোঁজ হন। আহত হন আরও চার শ্রমিক। সঙ্গে থাকা শ্রমিকরা আহতদের উদ্ধার করলেও তলিয়ে যাওয়া দুই শ্রমিক নিখোঁজ থাকেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও তাদের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। রাত ১২টার দিকে ডুবুরিরা একজনের মরদেহের সন্ধান পান। তবে তার পরিচয় শনাক্ত হয়নি। নিখোঁজ অপর শ্রমিকের সন্ধানে তল্লাশি চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ একজনের লাশ নদীর তলদেশে আটকে আছে। লাশ উত্তোলনের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ অপরজন হয়তো আশপাশের কোথাও বালুর মধ্যে আটকে আছে। তাকে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
এদিকে ডকইয়ার্ডটি অনুমোদনবিহীনভাবে পরিচালনা করা হচ্ছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। তারা বলছেন, এই প্রতিষ্ঠানটির কোনও লাইসেন্স নেই। অবৈধভাবে এতদিন জাহাজ নির্মাণকাজ পরিচালনা করে আসছে। দুর্ঘটনার খবর পেয়ে মালিক পালিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগের সত্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের