আপত্তিকর ছবিসহ মিথ্যা খবর প্রকাশের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ২৩:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২৩:৪৮

 গ্রেফতার রবি হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে প্রতারণা করে এক নারীর আপত্তিকর ছবিসহ মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশের অভিযোগে মো. রবি হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার রবি হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজংয়ের দিঘুলিয়া এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রবি ‘নিউজ স্বাধীন বাংলা’ নামে একটি অনলাইন পোর্টাল খুলে নিজেকে সম্পাদক ও প্রকাশক পরিচয় দেয়। গত তিন বছর আগে তার সঙ্গে ফেসবুকের মাধ্যমে এক নারীর পরিচয় হয়। সেই সূত্রে একপর্যায়ে ওই নারীর সঙ্গে সে সম্পর্ক গড়ে তোলে। গত কিছুদিন আগে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে সে বিয়ে করতে অস্বীকার করে এবং ভিকটিমকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ডিসেম্বর মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে দেড় মাস জেল হাজতে থাকার পর জামিনে এসে পুনরায় ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল রবি। ওই নারী মামলা তুলে না নেওয়ায় সে অজ্ঞাত নারীদের ছবির সঙ্গে ভিকটিমের ছবি এডিট করে আপত্তিকর ছবিসহ মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে ভিকটিমের মানহানি করে। এই অভিযোগের সত্যতা পেয়ে র‌্যাব ১১-এর একটি দল শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম