স্কুলছাত্রীকে অপহরণ করে ১১ দিন আটকে ধর্ষণের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ২০:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৪

শের ই বাংলা মেডিক্যাল কলেজ
মাদারীপুরের এক স্কুলছাত্রীকে বরিশালে অপহরণের পর ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপহৃত ওই ছাত্রীকে (১৫) রবিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করা হয়েছে। ধর্ষণ ও অপহরণের অভিযোগে অনিক চৌধুরী নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত অনিক যশোর কোতোয়ালি থানার কিসমতনগর নোয়াপাড়া এলাকার কবির উদ্দিন চৌধুরীর ছেলে। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি অপহৃত ছাত্রীর ভাই বাদী হয়ে অনিকসহ চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান খান জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো মোটরসাইকেল মিস্ত্রি অনিক। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের হুমকি দেয় সে। ওই ছাত্রী গত ১৩ জানুয়ারি বরিশালের গৌরনদী উপজেলায় খালুর বাড়িতে বেড়াতে যায়। ১৫ জানুয়ারি সকাল ৭টার দিকে খালুবাড়ির কাছে বরিশাল-ঢাকা মহাসড়কে যায় ছাত্রী। এ সময় ওঁৎ পেতে থাকা অনিকের নেতৃত্বে ৪-৫ জন সহযোগী ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর খালাতো ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে ২৫ ও ২৬ জানুয়ারি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লা থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মামলার প্রধান আসামি অনিককে গ্রেফতার করা হয়।

তিনি জানান, সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি অনিককে সোপর্দ করা হলে বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে ওই ছাত্রী বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয়।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান