প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, বিএনপিকর্মী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ২০:২৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২২:২১

নোয়াখালী নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাটখিল থানা পুলিশ পৌরসভার ছয়ানী টবগা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জিয়াউল করিম ফিরোজ (৪০) পৌরসভার ছয়ানী টবগা মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে ও উপজেলা বিএনপির কর্মী।

বুধবার বিকালে গ্রেফতার জিয়াউল করিম ফিরোজকে নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শোয়েব উদ্দিন খাঁনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত রবিবার সকাল ৬টা ৫৯ মিনিটের সময় জিয়াউল করিম ফিরোজ তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ ও কটূক্তি করে একটি স্ট্যাটাস পোস্ট দেয়। ওই পোস্টটি ভাইরাল হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। অনুসন্ধান শেষে ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চাটখিল পৌরসভার ছয়ানি টবগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শেষে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আজ বুধবার সকালে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।’

ওসি আরও বলেন, জিয়াউল করিম ফিরোজ স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান