শীতজনিত রোগী বাড়ছে গাইবান্ধায়

গাইবান্ধা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১৩:২২আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৩:২৮

শীতজনিত রোগী বাড়ছে গাইবান্ধায়


গাইবান্ধায় শীতজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো ঠান্ডাজনিত বিভিন্ন অসুখে। গত এক সপ্তাহে শুধু জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় ৪ শতাধিক শিশু।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৬০ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে সদর হাসপাতালে। এদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত। এছাড়া প্রতিদিনই জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকার থেকে চিকিৎসা নিতে হাসপাতাল, ক্লিনিক ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ছুটছেন নানা বয়সের মানুষ।

অভিভাবকরা জানান- শীতের তীব্রতা বেড়েছে। মধ্যবয়সী মানুষরা কিছুটা সুস্থ থাকলেও জ্বর, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এরমধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।




হাসপাতালে চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ডায়রিয়া রোগীদের জন্য মাত্র ২০টি আসন থাকায় হাসপাতালে জায়গা সংকুলান হচ্ছে না। ফলে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে।

এ বিষয়ে গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শেখ সুলতান আহম্মদ জানান, গত এক সপ্তাহে শিশু ও বৃদ্ধসহ প্রায় চারশতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও ৬০ জন শিশু ও বৃদ্ধ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বেডের সমস্যা হলেও আক্রান্ত রোগীদের আন্তরিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এই শীতে রোগ থেকে রক্ষা পেতে প্রত্যেক মানুষকেই গরম কাপড় পড়তে হব। সঙ্গে হাত ধুয়ে খাবার খেতে হবে।’ ধুলা পরিহারসহ পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি।




 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি