নীরবের মৃত্যুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৫, ১৮:১৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৮:২১

SHEMPUR-NIRO1 রাজধানীর শ্যামপুরে ম্যানহোলের ভেতর পড়ে মারা যাওয়া ছয় বছরের শিশু নীরবের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার চিল্ড্রেন চ্যারিটি ফর বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম রিট আবেদনটি করেন।
রিট আবেদনে নীরব যে স্থানে পড়ে মারা গেছে সেই জমির মালিকানা নির্ধারণ, ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসি কী পদক্ষেপ নিয়েছেন এবং ঢাকায় বর্তমানে কতগুলো ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকা জমা দিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ৮ ডিসেম্বর বিকেলে খেলতে গিয়ে শ্যামপুরে একটি খোলা ম্যানহোলের ভেতর পড়ে যায় শিশু নীরব। ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর তাকে ঘটনাস্থলে থেকে প্রায় এক কিলোমিটার দূরে শ্যামপুর লঞ্চঘাট এলাকায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাম্পের ভেতরে পড়ে শিশু জিহাদের মৃত্যুর পরও ক্ষতিপূরণ চেয়ে রিট করেছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।
/এসএম/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম