গাজীপুরে গলাটিপে সতীনকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২০

গাজীপুর গাজীপুরে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার সতীন সাথী আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় সাথীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রোজিনা শেরপুর জেলা সদর উপজেলার দশানিবাজার এলাকার হাবিবুর রহমানের প্রথম স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপির) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দিন জানান, মহানগরের পূর্ব চান্দনা এলাকায় দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে নিয়ে ভাড়া বাসায় থেকে হাবিবুর ওই এলাকায় রিকশা চালান। তার প্রথম স্ত্রী রোজিনা বেগম সন্তান নিয়ে স্বামীর গ্রামের বাড়ি শেরপুরে থাকতেন। সম্প্রতি রোজিনা গ্রামের বাড়ি থেকে গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় তার বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন। এ খবর পেয়ে সাথী বেড়ানোর কথা বলে রোজিনাকে মোবাইল ফোনে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কথা-বার্তার একপর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে একে অপরকে গলাটিপে ধরলে রোজিনা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং সাথী আক্তারকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি