চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে চাড়ালডাঙ্গা সীমান্তের মেইন পিলার এবং রিভার পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। পরে গভীর রাতে গোমস্তাপুর থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করে বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক।’

আটক ব্যক্তিদের দুজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু। তারা হলেন– নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমার ডাঙ্গা গ্রামের জাফর শেখের ছেলেন এনতাজ শেখ ও তার স্ত্রী শিউলি বেগম; একই উপজেলার দিঘলিয়া গ্রামের সেরাজুলের ছেলে বেলাল ও তার স্ত্রী বিজলি বেগম এবং তাদের তিন সন্তান আরমান, আবদুল্লাহ, আশিয়া।

এ ঘটনায় বিজিবি চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম