শেরপুরে অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

শেরপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫

আটক ছিনতাইকারী চক্রের ছয় সদস্য শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী চক্রের সদস্য ছয় যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) এবং ঝিনাইগাতী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে (৬ ফেব্রুয়ারি) যৌথ অভিযান চালিয়ে গারো পাহাড়ের গজনী অবকাশ এলাকা থেকে তাদের আটক করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন– উপজেলার গজনী এলাকার ফেমিসন সাংমার ছেলে কইয়েন, অনুকূল সাংমার ছেলে লিকি, ধানশাইলের জহুরুল ইসলাম, রামেরকুড়ার আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবরের জয়নাল মিয়া ও আয়নাল হক। তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি রংপুর থেকে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে আসা পর্যটকদের জিম্মি করে মোবাইল ফোনসহ টাকাপয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে এ ঘটনায় মামলা হলে বুধবার (৫ ফেব্রুয়ারি) উত্তর ধানশাইল চকপাড়া এলাকার জাকির হোসেনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অবকাশ কেন্দ্রের ডাইনোসর ভাস্কর্যের পাশের একটি জঙ্গল থেকে একটি চাইনিজ পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আদিবাসী যুবক কইয়েনকে আটক করা হয়। কইয়েনের তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গল থেকে পাঁচটি রামদাসহ লিকি, জহুরুল, শিক্কু, জয়নাল ও আয়নালকে আটক করে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি